admin
২৩ জুন ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত মাদরাসায় সন্ত্রাসী হামলা, আহত একাধিক, ছিনতাই ২.৪ লক্ষ টাকা

ফটোকার্ড ডাউনলোড করুন
144

শনিবার, ২১ জুন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে রাজধানীর অদূরে সাভারের আশুলিয়া থানাধীন শ্রীপুর, গণকবাড়ি এলাকায় অবস্থিত দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাহফিযুল কুরআনুল কারিম ফাজিল (স্নাতক) মাদরাসার ক্যাম্পাসে ঘটে এক চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলার ঘটনা।

ঘটনার সময় মাদরাসার মূল ফটকে প্রথমে হামলার চেষ্টা চালায় দারুল ইহসান ট্রাস্টের জায়গা ও সম্পত্তির অবৈধ দখলকারীরা। গেইট বন্ধ থাকায় তারা দেয়াল টপকে ক্যাম্পাসে প্রবেশ করে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুইজন সিকিউরিটি ইনচার্জকে গুরুতর আহত করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, হামলাকারীদের মধ্যে ছিলেন: জসিম মণ্ডল (শ্রীপুর), স্বপন মণ্ডল (শ্রীপুর), ইমাম হাসান ও ইমাম হোসেন (করিমপুর, বেগমগঞ্জ, নোয়াখালী), ইবরাহিম ও তার ছেলে রিফাত (ময়নারটেক, উত্তরখান, ঢাকা), মহর আলী, ওসমান গণী (নাগরপুর, টাঙ্গাইল), আব্দুল কাদের, ইমরান হোসেন রাব্বিসহ অজ্ঞাত আরও প্রায় ৫০ জন।

হামলাকারীরা দেশীয় অস্ত্র, হাতুড়ি, রড ও একটি দেশীয় পিস্তলসহ ট্রাস্টের নির্ধারিত অফিস কক্ষে ঢুকে সদ্য নিয়োগপ্রাপ্ত এসেট ম্যানেজার কাম রেন্ট কালেকশন এজেন্ট জাকির হোসেন-সহ কর্মরত কর্মকর্তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে জাকির হোসেন গুরুতর আহত হন এবং তার একটি হাত ভেঙ্গে যায়। এছাড়াও অফিসে থাকা কম্পিউটার, মোবাইল ফোনসহ ট্রাস্টের প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

পুরো ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে এবং তা ইতোমধ্যে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল স্যার এবং বাইপাইল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট রেফায়েত স্যারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হামলার পর আহতদের দ্রুত ধামরাই সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ও সাক্ষ্য দিয়েছেন: কারি আব্দুল মালেক, মনির হোসেন, কামরুল হাসান, মফিজুর রহমান, শাওন রহমান, মো. এমদাদুল হক রিপন, মো. আলীমুল ইসলাম, আসিফুজ্জামান আসিফসহ আরও অনেকে।

এই বর্বরোচিত হামলার ফলে মাদরাসার পাঠদান কার্যক্রম ব্যাহত হয় এবং ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন পৌরসভার প্রধান সড়কগুলো যেন ময়লা ভাগাড় ! দুর্গন্ধ ও দুর্ভোগে ব্যবসায়ী এবং পথচারীরা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

১০

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১১

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১২

চলছে ভোট গণনা

১৩

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১৪

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৫

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৬

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৭

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৮

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৯

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

২০