নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৩, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

দুমকিতে জাতীয়করনের দাবিতে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের ক্লাস বর্জন

১৯১

মোঃ সিফাত হোসেন পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
এতে শিক্ষা প্রতিষ্ঠানে এসে ক্লাস না হওয়ার কারনে বাড়িতে ফিরে যায় শিক্ষার্থীরা।
উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে মঙ্গলবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার দুমকিএ.কে মডেল মাধ্যমিক বিদ্যালয়, নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরগরবদী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়, চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ উদ্দিন, পাংগাশিয়া বালিকা, নলদোয়ানী মাধ্যমিক, এবিএন মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর মাধ্যমিক, লতিফমোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন করে শিক্ষকগন তাদের মিলনায়তনে বসে সময় কাটাচ্ছেন।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে খোশগল্পে মশগুল, আবার কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করে ক্লাস বর্জন দেখে তারা অনেকেই বাড়িতে চলে যায়।অনেক শিক্ষার্থীদের দোকানে আড্ডা দিতেও দেখা যায়।জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, স্কুলে ক্লাস হয়নি। শুনেছি স্যারেরা আন্দোলন করছেন। আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গোলাম রাব্বি ও মুসফিকা ইসলাম কান্তা সহ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমরা স্কুলে এসে দেখি স্যারদের ক্লাস বর্জন তাই বাড়িতে ফিরে যাচ্ছি।
আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদেরও স্কুল খোলা রয়েছে।দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন করেছেন শিক্ষকেরা। বাশবুনিয়া মেহেরুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মঙ্গলবারও স্কুল খোলা রয়েছে তবে ক্লাস বর্জন কর্মসূচি চলছে। সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, আমাদের বিদ্যালয় খোলা রয়েছে। শিক্ষকগন হাজিরা খাতায় স্বাক্ষরও করেছেন। ছাত্রীদের উপস্থিতি কম হওয়ায় ক্লাস তেমন হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন জানান, তিনি এ বিষয়ে বিস্তারিত জানেন না। তবে শুনেছেন বিদ্যালয়গুলো খোলা রেখে শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করছেন।বিষয়টি তিনি উপরোস্থ কর্মকর্তাকে অবহিত করবেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০