ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুমকীতে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা, ফাঁসাতে কলেজ শিক্ষককে হয়রানি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭৫

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকির চরগরবদী এলাকায় কীটনাশক পানে হনুফা নামের এক গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কলেজ শিক্ষককে ফাঁসাতে মানববন্ধনের আয়োজন করেন  তার পরিবার। এর প্রতিবাদে দুমকি প্রেসক্লাব অডিটোরিয়ামে ৩০মে বেলা ৩ টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজিজ আহম্মেদ কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেনের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মোসাঃ জাকিয়া সুলতানা জুঁই-কে উপজেলার চরগরবদী এলাকার মজিবর মুন্সির দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে মোঃ জাকারিয়া স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই বিভিন্ন প্রলোভন দেখাতো। জাকারিয়ার দিনমজুর বাবা মজিবর মুন্সি এসব জানতে পেরে কুচক্রী মহলের ইন্ধনে ও অর্থলোলুপ হয়ে শিক্ষক দম্পতির মেয়েকে বিয়ে করে অর্থ আত্মসাৎ করে রাতারাতি বড়লোক হওয়ার দিবাস্বপ্ন দেখেন। একপর্যায়ে গত বছরের ৬ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার সময় জুঁই বাসা থেকে প্রাইভেট পড়তে গেলে জাকারিয়া ভুলভাল বুঝিয়ে জোরপূর্বক জুঁই-কে উঠিয়ে নিয়ে যায়। এঘটনায় দুদিন পরে জুঁইয়ের বাবা জাকির হোসেন বাদি হয়ে জাকারিয়ার বিরুদ্ধে দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ জাকারিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। ৩ মাস জেল হাজত খেটে জামিনে বের হয়ে এসে আরো বেপরোয়া ও ক্ষিপ্ত হয়ে ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় জুঁই স্কুলে যাওয়ার পথে জোর করে উঠিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। এঘটনায় জাকির হোসেন দুমকি থানায় জাকারিয়ার বিরুদ্ধে পরের দিন একটি সাধারণ ডায়েরি করেন।

প্রায় ৭ মাস পরে ৯ এপ্রিলের ওই মামলায় নিয়মিত হাজিরা না দেয়ায় কোর্ট ওয়ারেন্ট ইস্যু করলে এ বছরের ৬ মে পুলিশ জাকারিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন এবং পরের দিন ৭মে দিবাগত রাত ৮ঃ৪৮ মিনিটে ও ৯ঃ২৭ মিনিটে (01733842106) নম্বর থেকে ২টি মেসেজে জুৃঁই পরিচয় দিয়ে অসুস্থতার কথা তার বাবা জাকির হোসেনকে জানায়। পটুয়াখালীর একটি ক্লিনিকে অসুস্থ বাচ্চার জন্ম হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন এবং সেখানে বাচ্চার মৃত্যু হয়। এদিকে সাধারণ ডাইরীর সূত্রে পুলিশ ২৪ মে জুঁই-কে উদ্ধার করে তার বাবার হেফাজতে দিয়ে দেন এবং পরের দিন ২৫ মে জাকারিয়ার মা তথা মজিবর মুন্সির স্ত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেন। ছেলেকে কারাগারে প্রেরণ, নাতির মৃত্যু ও স্ত্রীর আত্মহত্যার মত নানান অভিযোগ এনে গত ২৭ মে বিকেল বেলা চরগরবদী ফেরীঘাট এলাকায় কলেজ শিক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেন জাকারিয়ার বাবা মজিবর মুন্সি।

অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন জানান, জাকারিয়া আমার মেয়েকে ২য় দফায় জোরপূর্বক নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রায় ৭ মাস আমাদের কারো সঙ্গে যোগাযোগ ছিল না। মানববন্ধনে যেসব কথাবার্তা বলা হয়েছে তা মিথ্যা, বনোয়াট ও  বিভ্রান্তিকর।

গৃহবধূ হনুফার আত্মহত্যা সম্পর্কে জাকারিয়ার আপন চাচা আবুল মুন্সি জানান, ছেলে ও ছেলের বউকে নিয়ে ঝামেলার  কারণে আত্মহত্যা করেছে।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার বলেন,  আমি বিষয়টি অবগত হয়েছি। যতটুকু জেনেছি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দুমকীতে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা, ফাঁসাতে কলেজ শিক্ষককে হয়রানি

আপডেট সময় : ০৫:৫৬:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০২৩