ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ৩ হাজার ৪০০ জেলের মাঝে উজিরপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু Logo ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন Logo রমজান আসার আগেই ফলের বাজারে আগুন, আকাশছোঁয়া দামে দুশ্চিন্তায় সাধারণ মানুষ Logo কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার Logo বিশ্ব ভাড়াটিয়া দিবসে হেমায়েতপুরে মানববন্ধন Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারন জানতে গেলে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫ Logo সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস Logo মরণফাঁদে ভাওয়াল মির্জাপুরের সরু সড়ক, ঝুঁকিতে শত শত শিক্ষার্থী Logo কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৮৪

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশে যে দুর্নীতি আমরা গত ১৬ বছর ধরে দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে।

সোমবার রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সরকারের সময় যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছিল, সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যেকোনো ব্যক্তির দুর্নীতির তদন্ত তারা স্বাধীনভাবে করতে পারত। তাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই বিএনপি সরকার দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন করে দিয়েছিল।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এখানে বসে থাকা মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। পরে জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন… তখন কীভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন হয়েছে। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন তখন চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন মা-বোনরা যেকোনো সময় নিরাপদে রাস্তায় হাঁটা-চলা করতে পারতেন। ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারতেন।

তিনি আরও বলেন, অর্থাৎ বিএনপির সেই অভিজ্ঞতা আছে কীভাবে দুর্নীতি থেকে দেশকে টেনে বের করে আনতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হয়, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়। তাই বলছি, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে তাদের মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে কেবল বিএনপির।

এ সময় তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩৫৮ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান

আপডেট সময় : ০৬:২৩:২৫ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬