ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি বোরহানউদ্দিনে ৩০টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর র‍্যালি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫১৮

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫-এর সমাপনী, আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনরির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার ০৯টি ইউনিয়ন থেকে ১৫০ জন খামারি অংশগ্রহণ করেন এবং মোট ৩০টি স্টলে উন্নত জাতের পশুপাখি প্রদর্শন করা হয়।

২৬ নভেম্বর সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোসাঃ নাজনীন এর সভাপতিত্বে উপজেলার হ্যালিপ্যাড এর সামনে মাঠে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র দাস

তার বক্তব্যে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, “জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দুধ, ডিম ও মাংসের উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু পুষ্টি নিরাপত্তাই নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও এই খাত ফলপ্রসূ ভূমিকা রাখছে।” তিনি আরও বলেন, “কৃষক ও খামারিরা হচ্ছেন দেশের অর্থনীতির মূল শক্তি। তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং উৎসাহ দিতেই এই প্রদর্শনীর আয়োজন।”

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোসাঃ নাজনীন বলেন, “এই আয়োজনে খামারিদের অভূতপূর্ব সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। এবারের প্রদর্শনীতে বিশেষ করে দেশি উন্নত জাতের গরু, ছাগল প্রশংসিত হয়েছে। মোট ১৫০ জন খামারির অংশগ্রহণে ৩০টি স্টল ছিল জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের কেন্দ্র।” তিনি খামারিদের বায়োসিকিউরিটি মেনে রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গোবিন্দ মন্ডল, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, সুফল ভোগী খামারী টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার,খামারী শান্তু চৌধিরী, নারী উদ্যোগক্তা পারভীন আক্তার পারুল। উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান, বিএনপি নেতা মোঃ শহীদুল ইসলাম নাসিম কাজী, জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার, সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ শাওন চৌধুরী, পক্ষিয়া ইউনিয়ন(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হুমায়ুন কবীর, উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মামুনুর রশীদ।

আলোচনা সভা শেষে, প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে (গরু মোটাতাজাকরণ, ডেইরি, পোল্ট্রি, ছাগল ও দুগ্ধজাত পণ্য) শ্রেষ্ঠত্ব অর্জনকারী খামারিদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক এবং সফল খামারিরা উপস্থিত ছিলেন। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বোরহানউদ্দিনের প্রাণিসম্পদ খাতের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ণ, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি বোরহানউদ্দিনে ৩০টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর র‍্যালি

আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ণ, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫