ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

ধারণার চেয়েও বেশি সময় চলতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৬

হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেছেন, পশ্চিমা দেশগুলো যে ধারণা করছে তার চেয়ে অনেক বেশি সময় ধরে চলতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকারযুদ্ধ। গতকাল (সোমবার) তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এবং সেই হিসেবে প্রায় পাঁচ মাস এই যুদ্ধ চলছে।

মার্ক রুত্তে বলেন, “আমাদের ধারণার চেয়েও যদি এই যুদ্ধ বেশি সময় ধরে চলে তবে তার অর্থ এই নয় যে, আমরা নিষ্ক্রিয়ভাবে বসে বসে তা দেখব। আমরা ইউক্রেনকে গুরুত্ব দিয়ে দেখি এবং ইউক্রেনকে সর্বাত্মকভাবে সমর্থন দেয়া অব্যাহত রাখব।”

ডাচ প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, তার দেশ কিয়েভকে নতুন করে আরো দীর্ঘ পাল্লার অস্ত্রশস্ত্র এবং বিশ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ দেবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো অস্ত্র সহায়তার বন্যা বইয়ে দিয়েছে এবং নজিরবিহীনভাবে রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলেছে- পশ্চিমা অস্ত্রের বন্যা মস্কোকে তার লক্ষ্য অর্জন করা ছাড়া অভিযান বন্ধে বাধ্য করতে পারবে না। মস্কো সুস্পষ্ট করে বলেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অস্ত্রের বন্যা শুধুমাত্র যুদ্ধকে দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়। সূত্র: পার্সটুডে

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৭:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ধারণার চেয়েও বেশি সময় চলতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আপডেট সময় : ০৯:১৭:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২