মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
৬ নভেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৯ জন

নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিলো কোস্ট গার্ড

৫৪৮
অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত দলের এক সদস্য আটক কোস্ট গার্ডে

সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে দুইটি ইঞ্জিনচালিত বোট যাত্রী নিয়ে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রু টির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে।

বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে, হারবারিয়া স্টেশন থেকে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত ৭টার দিকে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া বোট দুটি ও তাতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সকল যাত্রী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে যাত্রী ও বোট দুটি জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় উপকূলীয় এলাকায় উদ্ধার ও জনসেবা কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর বলেও জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A7%AA%E0%A7%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০