ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরে এমপি শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বি.স্ফো.র.ণ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১০

তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার:
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিবাগত রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বর) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় ও নৌকা সমর্থকরা।

খবর পেয়ে নৌকার প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান, রাত ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় নৌকার প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প লক্ষ করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতির আলামত পাইনি। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নাটোরে এমপি শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বি.স্ফো.র.ণ

আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০২৪