
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
বহুল প্রতীক্ষিত ভাষণে তারেক রহমান একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য অর্জনে তিনি দেশের সব মানুষের সহযোগিতা কামনা করেন।
তারেক রহমান বলেন, “সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।”
এর আগে মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের প্রিয় নেতাকে সংবর্ধনা জানান। পাশাপাশি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। নিচে অবস্থানরত নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পরে সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান।
No tags found for this post.
মন্তব্য করুন