admin
২ আগস্ট ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮ জন

নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক

ফটোকার্ড ডাউনলোড করুন
144

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা থেকে এক ভুয়া মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত ডা: মো.নুরুল হাসান (৫০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় আবদুর রাজ্জাকের ছেলে।

রোববার (৩০ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকার একটি হসপিটাল থেকে তাকে আটক করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ২০২০ সাল থেকে নুরুল হাসান নোয়াখালীর গুডহিল হসপিটাল কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল রোগী দেখে আসছেন। তার দেওয়া রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হয়। পরে শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম তাকে সনাক্ত করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ভুয়া ডাক্তারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে জয়পুরহাট থানায় আরো একটি মামলা রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১০

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

১১

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

১২

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

১৩

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৪

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

১৫

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

১৬

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১৭

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১৮

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১৯

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

২০