ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী Logo কলাতলীতে ভাঙন রোধে এমপি নুরুল ইসলাম নয়নের নির্দেশে সাবেক যুবদল সভাপতি জোবায়ের হোসেন চৌধুরীর ৩৫০ বস্তা জিওব্যাগ অনুদান Logo লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল Logo হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ Logo মনপুরায় নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি Logo ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ। বৈধ ভাবে বিক্রির দাবী ডিলারের। Logo ৩ মাসেও খোঁজ মেলেনি আবুল খায়েরের, ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক

মোঃ আশরাফুল ইসলাম।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৮

পঞ্চগড় সদর উপজেলায় আলম হক (৩০) নামে এক ব্যক্তিকে বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী মৌসুমী আক্তারের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মৌসুমীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া গ্রামের। নিহত আলম হক ওই গ্রামের তোসলিম উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আলম। পরে পেটে ব্যথা ও বমি শুরু হলে তিনি পরিবারের সদস্যদের বিষ খাওয়ার আশঙ্কার কথা জানান।

পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে ওই দিনই মরদেহ দাফন করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, দাফনের পর সোমবার স্থানীয়দের কাছে মৌসুমী তার স্বামীকে ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করেন। তাদের দাবি, একই গ্রামের বাবুল নামের এক ব্যক্তির সঙ্গে মৌসুমীর প্রেমের সম্পর্ক ছিল। বাবুলের পরামর্শেই আলমকে বিষাক্ত ওষুধ খাওয়ানো হয়।

নিহতের বড় ভাই আব্দুল করিম বলেন, মৌসুমী তাদের এক ভাগিনা মকছেদুলকে জানিয়েছেন, বাবুলের সঙ্গে তার প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পরামর্শ করে আলমের খাবারে বিষ মেশান এবং পরে শরবতের সঙ্গেও বিষ মেশানো হয় বলে তিনি দাবি করেন।

তবে মৌসুমী আক্তারের দাবি, বাবুল নামের ওই ব্যক্তি প্রায় এক বছর ধরে তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। মুঠোফোন, ইমু ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা করার জন্য চাপ দিতেন। আলমকে খাওয়ানোর জন্য বাবুল তাকে একটি ওষুধ দিয়ে সেটিকে ঘুমের ওষুধ বলে জানিয়েছিলেন। ওষুধ না খাওয়ালে সন্তানদের নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়েছিল বলেও দাবি করেন মৌসুমী। এ কারণে তিনি স্বামীকে ওই ওষুধ খাওয়ান বলে জানান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আলম হকের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। রোববার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। সোমবার স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৌসুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক

আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬