admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

পরকীয়ার অভিযোগে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ফটোকার্ড ডাউনলোড করুন
292

লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার গোলাম সারোয়ার তিন সন্তানের জনক, চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, গোলাম সারোয়ারের সঙ্গে চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চলেছিল। এর মধ্যে তামান্নাকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে গোলাম সারোয়ার তাকে বিবাহ করার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করেন। পরে তামান্না গোলাম সারোয়ারের প্রলোভনে পড়ে দুই মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন। এর পর গোলাম সারোয়ারের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে রোববার রাত ৮টার দিকে তামান্নার বাড়িতে যান সারোয়ার। এ সময় তামান্নার জেঠার ঘরে দুজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণধোলাই দেন।

এ দিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগই আটক গোলাম সারোয়ার ও তামান্নাকে তার লোক জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে চলছে উত্তেজনা।

এ ঘটনাকে পুঁজি করে ৩ লাখ টাকা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি রফাদফা করতে কাজ করছে বিএনপি কয়েকজন নেতা।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দীন বলেন, কিছুক্ষণ আগে তিনি এমন একটি সংবাদ পেয়েছেন। ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে পুঁজি করে কেউ কোন ধরনের ঝামেলা তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১০

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

১১

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

১২

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৩

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১৪

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১৫

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৬

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৭

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৮

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৯

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

২০