ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে শিক্ষক আটক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে সরকারী(জাতীয়করণকৃত ) প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জনতার হাতে ধরা পরেছে। পরে জনতা তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকায়।
জানা গেছে, পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকার তাজুল ইসলাম ঢাকায় চাকুরী করার সুবাদে তার স্ত্রী জান্নাতী বেগম (২৭) সন্তানসহ বাড়ীতে একা থাকেন। স্বামী বাড়ীতে না থাকায় উপজেলার উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঘোঘারকুটি গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে দুই সন্তানের জনক নুরুজ্জামান খন্দকার (৪৮) ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মেলামেশা চলতে থাকার এক পর্যায়ে বুধবার গভীর রাতে আবারও পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে যান শিক্ষক নুরুজ্জামান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে গভীর রাতে ওই নারীর ঘর থেকে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে এবং প্রেমিকা জান্নাতী বেগমকে হেফাজতে নেয়।
ওই নারীর স্বজন রবিউল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন থেকে শিক্ষক নুরুজ্জামান আমার ভাগ্নির সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে। এখন আমরা মামলা করার জন্য থানায় এসেছি। ওই শিক্ষককের উপযুক্ত বিচার চাই।
ভু্ক্তভোগী জান্নাতী বেগম জানান, শিক্ষক নুরুজ্জামান বিয়ে করার কথা বলে দীর্ঘদিন থেকে আমার সাথে সম্পর্ক করে আসছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো।
উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাবেদ আলী জানান, শুনেছি নারীঘটিত কারনে সহকারী শিক্ষক নুরুজ্জামান খন্দকার ফুলবাড়ী থানা হাজতে আটক আছেন। আজ ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি। তাই শিক্ষক হাজিরা খাতায় তার স্বাক্ষরের জায়গায় অনুপস্থিত লেখা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি। পরবর্তিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষক নুরুজ্জামানের প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, শিক্ষক নুরুজ্জামানের স্বভাব চরিত্র ভালো নয়। এর আগেও তিনি তারই এলাকার এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে মোটা অংকের টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান (ওসি) জানান, শিক্ষক ও ভিকটিম থানায় রয়েছেন। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৮:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ীতে প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে শিক্ষক আটক

আপডেট সময় : ০৬:৪৮:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২