ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও Logo পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ Logo লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন Logo লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম Logo লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা Logo বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র Logo তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ৬ মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়ড়া গ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারি ও জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানে এক কেজি গাঁজা, ১৫০ পিস ইয়াবা, ৩৯ হাজার নগদ টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২৩ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বোয়ালমারীর কয়ড়া এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মো. কামরুল শেখ (৪৯) – পিতা: হায়দার শেখ,সৈয়দ আলী (৪৫) – পিতা: সালাম মোল্লা,সাইফুল খান (৩৮) – পিতা: মৃত মেতামসের খান,তাপস কুমার সরকার (৬৮) – পিতা: মৃত কালীপদ সরকার,জাহিদ শেখ (৩২) – পিতা: মৃত শুকুর শেখ,আয়নাল মোল্লা (৫১) – পিতা: মৃত ফেলু মোল্লা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্থানীয় মাদক চক্র ও জুয়ার সাথে জড়িত ছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইল ফোনের জব্দ তালিকা প্রস্তুত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ মো. আব্দুর রশিদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২০:০৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ৬ মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেফতার

আপডেট সময় : ০৯:২০:০৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫