admin
২৩ আগস্ট ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১ জন

বোরহানউদ্দিনে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এহেসানুল করিম এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু

ফটোকার্ড ডাউনলোড করুন
164

ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাবেক পক্ষিয়া ইউনিয়নের ও বর্তমান দেউলা ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা মো. এহেসানুল করিম এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগে তদন্ত শুরু হয়েছে,ভুক্ত ভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ২০ আগস্ট বুধবার থেকে এ তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযোগকারীদের সাথে কথা হলে তারা জানান,উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. ছেলামত মাতাব্বর অভিযোগ করে বলেন, ২১৬০ টাকার দাখিলার কাগজ দিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। আমরা তো কাগজ পড়তে পারি না। বাড়িতে নিয়ে গেলে বলে ২১৬০ টাকা শুধু রাজস্বতে জমা হয়েছে বাকী টাকা এ উপ-সহকারী কর্মকর্তা হাতিয়ে নিয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, গত ১৫ হতে ২০ দিন পূর্বে ৩০ টাকার দাখিলা দিয়েও আমার কাছ থেকে ৫শত টাকা নেয় এ তশিলদার।
এছাড়া একই ইউনিয়নের আনিসুল হক অভিযোগ করে বলেন, এ উপ-সহকারী কর্মকর্তা আমার তদন্ত রির্পোট দিবে বলে ১০ হাজার টাকা দাবি করেন। পরে ৮ হাজার টাকা দিলেও সে আমার পক্ষে কাজ করেনি। এর প্রতিবাদ করলে সে আমাকে ৫ হাজার টাকা লোক দিয়ে ফেরত দেন। তিনি ইউনিয়নের অসংখ্য মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। আমরা ভুক্তভোগীরা তদন্ত পূর্বক এ উপ-সহকারী কর্মকর্তার সঠিক বিচার দাবি করছি।
একই ইউনিয়নের তারাপদও চক্রবর্তী (ঠাকুর) অভিযোগ করে বলেন, এ উপ-সহকারী কর্মকর্তা নামজারীর জন্য আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেয়। পরে আমি শুনছি নামজারি করতে ১১৫০ টাকা লাগে।
একই ইউনিয়নের মোঃ জসিম নামে একজন অভিযোগ করে বলেন,আমি চট্টগ্রামে শ্রমিকের কাজ করি,আমার স্ত্রী এই ভূমি সহকারী কর্মকর্তার কাছে নাম জারি করতে গেলে,তার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করে এই কর্মকর্তা’পরে ৪৫০০ টাকা দিয়ে নামজারি করতে হয় যেখানে সরকারি খাতে জমা হয়েছে ১১৭০ টাকা,বাকি টাকা ঘুষ হিসেবে তিনি দিয়েছেন।
একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদি হাসান বাপ্পি অভিযোগ লিখিত অভিযোগ করে বলেন,আমাকে ১৪৪ টাকার দাখিলা দিয়ে আমার কাছ থেকে ৩৫০০ টাকা নেই,আমি এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি০ এর কাছে লিখিত ও অভিযোগ দায়ের করেছি।
এদিকে একই ইউনিয়নের মো. তরিকুল ইসলাম এর কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ ও মো. ইমরান কে হয়রানি ও অপমানিত করা বিষয়ে এ উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা ভূমি সহকারী কমিশনার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে দ্রুত তাকে পক্ষিয়া ইউনিয়ন হতে দেউলা ইউনিয়নে বদলি করা হয় বলে জানান ভুক্তভোগী এমরান। এ সমস্ত অভিযোগের আলোকে ২০ আগস্ট অভিযোগকারী এবং এ ইউনিয়ন উপ-সহকারী কে শুনানীর জন্য উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মেহেদি হাসান লিখিত নোটিশ করেন বলেও জানান ভুক্তভোগী এমরান।
এদিকে জানা গেছে,এর আগেও এহসানুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে ভূমি মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করে কোন ফলাফল পাননি ভুক্তভোগী পরিবারগুলো,এহসানুল করিমের টাকার কাছে যেন তদন্ত কর্মকর্তারাও ম্যানেজ হয়ে যায়,এবার ভুক্তভোগীদের দাবি তদন্ত কর্মকর্তারা ম্যানেজ না হয়ে যেন সঠিক প্রতিবেদন দাখিল করে তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে পারেন।
এব্যাপারে উপ-সহকারী কর্মকর্তা মো. এহেসানুল করিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সহ অনেক কে এমনি বদলি করা হয়েছে কোন অপরাধের কারণে বদলি হয়নি। আমি ওই ইউনিয়ন হতে দেউলা ইউনিয়নে চলে আসছি কারণে অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।
এ বিষয় জানতে চাইলে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান আজকের পত্রিকা কে বলেন,ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ২০ শে আগস্ট বুধবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(তহশিলদার) এহসানুল করিম কে লিখিত নোটিশ করে অভিযোগকারীদের সামনেই ডাকা হয়েছে,তদন্ত চলমান আছে,আমরা যে অভিযোগগুলোর সত্যতা পেয়েছি সেগুলোর প্রতিবেদন দাখিল করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার( ভূমি) নির্দেশ প্রদান করেছি তদন্ত করার,তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

চলছে ভোট গণনা

১১

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১২

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৩

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৪

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৫

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৬

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৭

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

১৮

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

১৯

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

২০