নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৫ জন

বোরহানউদ্দিনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল

৪৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা বাজারে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিছিল বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের ১ নং সদস্য ও বড় মানিকা (পশ্চিম) ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম ফিরোজ, বড় মানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাওলাদার। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মানিকা বাজার দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি মিলন বাজার ও কেরামতগঞ্জ হয়ে পুনরায় মানিকা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তফসিল ঘোষণাকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পেয়েছে। তারা আশা প্রকাশ করেন— আসন্ন জাতীয় নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হবে এবং জনগণের ইচ্ছাই প্রতিফলিত হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%AB%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০