স্টাফ রিপোর্টারঃ
৮ অক্টোবর ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬১ জন

ভিত্তিহীন অভিযোগে ক্ষোভ এওয়াজপুর ইউনিয়নের সেবাকর্মীর

ফটোকার্ড ডাউনলোড করুন
501

ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নং এওয়াজপুর ইউনিয়ন পরিষদে দুর্নীতি ও হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মোঃ আলামিন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন সততার সঙ্গে জনগণকে ডিজিটাল সেবা দিয়ে আসছি। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ সব সেবা সরকারি নিয়ম অনুযায়ী প্রদান করা হয়। কিছু ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে দ্রুত কাজ না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।”

আলামিন আরও জানান, “অভিযোগ প্রমাণিত হলে আমি আইনি শাস্তি মেনে নেব। তবে মিথ্যা সংবাদ প্রচারের কারণে মানহানির মামলা করার বিষয়টি বিবেচনা করছি।”

ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মামুন হোসেন বলেন, “সরকারি নিয়ম মেনেই সেবা প্রদান করা হয়, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তা তদন্ত করা হবে।”

ইউনিয়ন সচিব মোঃ জামাল উদ্দিন বলেন, “কিছু মহল ব্যক্তিগত স্বার্থে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। প্রশাসন বিষয়টি জানে, প্রয়োজনে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।”

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমিন মিথি বলেন,
“আমরা সবসময় সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। এওয়াজপুর ইউনিয়ন পরিষদে যদি কোনো অভিযোগ থাকে, তা যাচাই করে দেখা হবে। তবে ভিত্তিহীন ও প্রমাণবিহীন অভিযোগের মাধ্যমে কারও সুনামহানি করা অনুচিত।”

স্থানীয় সচেতন মহলও মনে করেন, অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন, তবে অপপ্রচার বা মিথ্যা তথ্য প্রচার সমাজের জন্য ক্ষতিকর ও নিন্দনীয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০