admin
৭ এপ্রিল ২০২৩, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

ভুয়া বায়না দলিল ও বিয়ের নোটারি নামা বানিয়ে প্রকৌশলীর বাড়ি দখল চেষ্টার এক নারীর বিরুদ্ধে।

ফটোকার্ড ডাউনলোড করুন
151

গাজীপুরের টঙ্গীতে ভুয়া বায়না দলিল ও বিয়ের ভুয়া নোটারি নামা বানিয়ে প্রকৌশলীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে মোর্শেদা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মনিরুল ইসলাম।

টঙ্গীর সাতাইশ ধড়পাড়া এলাকায় ২০০৮ সালে বাড়ি কেনেন প্রকৌশলী মনিরুল ইসলাম। গত ১৫ বছর ধরে বাড়িটির কেয়ারটেকারের দায়িত্ব দেওয়া হয় মোর্শেদা বেগম কে ।কিছু দিন যেতে না যেতেই প্রকৌশলী মনিরুল ইসলাম ঢাকায় থাকায় সুবাদে তিনি স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে আঁতাত করে বাড়ি দখলের পাঁয়তারা করেন মোর্শেদা বেগম বলে জানায় বাড়ির মালিক মনিরুল ইসলাম ।

এ জন্য তিনি বানিয়েছেন ১৫ লাখ টাকার জাল বায়না দলিল। এ ছাড়া স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার জন্য বানিয়েছেন ভুয়া নোটারিনামা। এমন অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দিয়েছেন প্রকৌশলী মনিরুল ইসলাম, তিনি বলেন, আমি কেয়ারটেকার কে ওই বাসার সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। গত ৩ মাস ধরে সে আমাকে বাসা ভাড়া দিচ্ছে না আমি তার মোবাইলে কল দিলে সে কোন ভাবেই ফোন রিসিভ করে না। আমি বাড়ি ভাড়া আনতে গেলে জানতে পারি সে এলাকার মানুষের কাছে মিথ্যা পরিচয় দিয়ে বলে বাড়ি তার। এ ছাড়া স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার বাড়িতে মাদক ব্যাবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওই বাড়ি ছেড়ে দিতে মোর্শেদাকে মৌখিকভাবে বলে দিই। কিন্তু সে আমার বাড়ি ছাড়তে রাজি না। বরং সে এলাকার মানুষের কাছে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে ব্ল্যাকমেইল করে। এবং আমাকে রাজনীতিবিদ, এমপি-মন্ত্রী ও জনপ্রতিনিধির ভয় দেখান । তার সঙ্গে প্রভাবশালী অনেকের পরিচয় আছে বলেও জানান তিনি। এমনকি বরিশালে কর্মরত বিচার বিভাগের একজন কর্মকর্তার নামে ভিজিটিং কার্ড দেখিয়ে তাকে নিজের ভাই বলে পরিচয়ে দিয়ে বেড়ান এই নারী। তার অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে মামলার ভয় দেখান।

প্রকৌশলী মনিরুল ইসলামের দাবি— নাজিম উদ্দীন নামে মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তির যোগসাজশে মোর্শেদা বেগম তার বাড়িটি দখলের পাঁয়তারা চালাচ্ছে। ৬ মাস আগে নাজিম উদ্দীনের ইন্ধনে জাল বায়না দলিল ও বিয়ের ভুয়া নোটারিনামাও করা হয়। মোর্শেদা বেগমের সঙ্গে স্থানীয় ভূমিদস্যুচক্রের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম।

এদিকে বিভিন্ন কার্যকলাপে মোর্শেদা বেগমের অত্যাচারে অতীষ্ঠ হয়ে এলাকাবাসী গত ২২ মার্চ স্থানীয় ৫৭ জন ব্যক্তি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন। মোর্শেদার অত্যাচার থেকে বাঁচার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে মোর্শেদা বেগম বলেন, ‘আমি কিছুই বলব না। আপনাদের কিছু বলার থাকলে আদালতে যান।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘মোর্শেদার বিরুদ্ধে বাড়ির মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগের সত্যতা পেয়েছি। মোর্শেদার সঙ্গেও কথা হয়েছে, তাকে বাসা ছেড়ে দিতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০