ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় শেষ হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। তিন পর্বের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে লর্ডহার্ডিঞ্জ মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
চ্যাম্পিয়ন দলের আহসান উল্লাহ ইবনে হাই তামিম নির্বাচিত হয়েছেন সেরা বক্তা। দলের অন্য দুই বিতার্কিক হলেন রুবায়েত রাজিন ও জেনিফার সাজিন।
বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা ভোলা প্রেসক্লাবে উপস্থিত হন। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। দিনব্যাপী আয়োজনে ক্ষুদে বিতার্কিকদের যুক্তি-তর্কে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ছালেহ উদ্দিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু রায়হান।
এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৩:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম

আপডেট সময় : ০৯:১৩:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬