ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৫

ভোলা প্রতিনিধি:
ভোলার রাজাপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন৷

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টুলু ওই ইউনিয়নের মো. রহমান চোকদারের ছেলে এবং দুই সন্তানের জনক। অভিযুক্ত ফারুক একই ইউনিয়নের বাসিন্দা। নিহত টুলু এবং অভিযুক্ত ফারুক রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা জানান,তাৎক্ষণিকভাবে জানা গেছে টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে।

গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ জানান, ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এ ঘটনায় শুধু ফারুকই জড়িত নাকি অন্য কেউ আছে। পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৬:২২ অপরাহ্ণ, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:০৬:২২ অপরাহ্ণ, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩