ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

ভোলা সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল হোসেনের এর উদ্যোগে ৪নং ও ৫ নং ওয়ার্ডের আয়োজিত এ সভায় ধনিয়া ইউনিয়নের সাধারণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন বলেন, নির্বাচিত হলে ধনিয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন সেবা করে যেতে চাই।

​এ সময় স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসেবক ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে বেলাল হোসাইনের বিকল্প নেই। তাঁরা আসন্ন নির্বাচনে তাঁকে জয়যুক্ত করার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​মতবিনিময় সভার শেষ পর্যায়ে প্রার্থী বেলাল হোসাইন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যুবসমাজের জন্য ক্রীড়ার মানোন্নয়ন এবং ইউনিয়নের প্রতিটি নাগরিকে সরকারি সেবার সুষম বন্টন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬