মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় ছাত্রলীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক
মনপুরা (ভোলা) প্রতিনিধি।
ভোলার মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় এক ছাত্র লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর)দুপুরে উপজেলার রামনেওয়াজ ইউনিয়নের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১ আসামিকে কোর্টের মাধ্যমে আজ ১৬ ডিসেম্বর ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃআরিফ হোসেন(২৮)
পিতা- মৃত সিরাজুল ইসলাম,
মাতা- বিবি হাজেরা,
সাং- চরযতীন ০৩ নং ওয়ার্ড, ২ নং হাজিরহাট ইউনিয়ন, থানা- মনপুরা জেলা-ভোলা।
দলীয় পদ- ২ নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক । পুলিশের উপর হামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রাথীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামি পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।মনপুরা থানা মামলা নং -১, জি আর ১৬/২৪।
এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।



















