ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫৪

ভোলার মনপুরায় মাদ্রাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার আসামি মো. সুমন (২৭)। তিনি উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে। মামলায় তাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে ওই ছাত্রীকে বাড়ির পেছনে পাঠানো হয়। এ সময় পাশের বাড়ির সুমন ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের না জানিয়ে তার এক বান্ধবীকে জানায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ওই বান্ধবী বিষয়টি ভুক্তভোগীর মাকে জানায়। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। স্থানীয় এক সচেতন মহিলার পরামর্শে ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর মা মনপুরা থানায় গিয়ে মামলা করেন।
মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর পরিচয় আইনগত ও মানবিক কারণে প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬