https://www.crimebanglanews.com/
রবিবার , ৯ আগস্ট ২০২৬ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

১৬২

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ লালমোহন রেঞ্জ ভোলার আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।
এ সময় অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন নার্সারি ও বৃক্ষের স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, জেলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

কোজাগরী লক্ষ্মীপুজার আনন্দে ভাসছে হিন্দুসম্প্রদায়ের ভক্তরা।

বাউফলে চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার !

এমপি শাওনের দাদা বীর মুক্তিযোদ্ধা আঃ রব তহশিলদারের ৪৩ তম মৃত্যু বার্ষিকী

ঘরে মিলল মা ও মেয়ের লাশ, ছাদ থেকে লাফিয়ে পালাল স্বামী

লালমোহনে চাল পেয়ে ১৬৯৫ পরিবার খুশিতে প্রধানমন্ত্রী ও এমপি শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ভূমিহীন গৃহহীনদের মুখে হাসি ফুটিয়ে তুলতে আমাদের একজন শেখ হাসিনা আছেন – এমপি শাওন

লালমোহন মিডিয়া ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে শিক্ষকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর দুমকীতে ডিবির পোষাক পরিহীত ৩ ডাকাত সদস্য আটক

লালমোহনে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুট