ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার Logo লালমোহনে বিএনপি নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে নিহত ৭, আহত অন্তত ২৫ Logo পাঁচবিবিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা Logo মনপুরায় গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ধর্ষক গ্রেফতার Logo গ্যাস সংকটসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি Logo বর্ণাঢ্য আয়োজনে “বাংলার জনপদ” এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন Logo ৪ আগস্টের হামলার স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য ছাত্রলীগ নেতা শাফায়েত অভির

তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫

​ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চক্রের একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও চর মোজাম্মেল এলাকার একদল সশস্ত্র দুষ্কৃতকারী চরে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে বর্তমানে অপপ্রচারে মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

​শনিবার বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শাহজাহান মিয়া। এসময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​লিখিত বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, চর মোজাম্মেল ও পাশের নোয়াখালী জেলার সুবর্ণচরের একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। চরে কাঙ্ক্ষিত রাজত্ব কায়েম করতে ব্যর্থ হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

​তিনি আরও উল্লেখ করেন, যুবদল সর্বদা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দুষ্কৃতকারীদের অপকর্ম ও অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই সাইবার চক্রান্তে লিপ্ত হয়েছে।

​সংবাদ সম্মেলনে অপপ্রচারে লিপ্ত কয়েকটি নির্দিষ্ট ফেসবুক আইডির তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরে অভিযুক্ত সাইবার অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি সত্য উন্মোচনে সাংবাদিকদের চর মোজাম্মেল এলাকায় সরেজমিন পরিদর্শন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

    তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

    আপডেট সময় : ১০:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬