ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৫

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সদর বাজারে দীর্ঘ ২৯ বছর ধরে কোনো বাজার পরিচালনা কমিটি না থাকায় বাজারের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অস্বাস্থ্যকর মাছ বাজার, বেহাল স্যানিটেশন, ফুটপাত দখল এবং তীব্র যানজটের কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা।
দক্ষিণ আইচা থানা বাজারটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে কার্যকর ব্যবস্থাপনার অভাবে নানা সমস্যায় জর্জরিত। বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী দোকান। বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত সড়কের দুই পাশ দখল হয়ে থাকায় যান চলাচলে প্রতিনিয়ত মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
ফুটপাত দখল হয়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেমন যানজট বাড়ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও বাজার পরিচালনা কমিটি না থাকায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজারে হাঁটুসমান কাদা জমে রয়েছে। মাছের পচা নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ডাক্তার হাসনাইন বলেন, মাছ বাজারকে স্বাস্থ্যসম্মত করতে বাজারের দুই পাশে অন্তত ৫০ মিটার ড্রেন নির্মাণ এবং একটি আধুনিক টলঘর নির্মাণ জরুরি। পাশাপাশি বাজারে আগত মানুষের সুবিধার্থে একটি পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য কয়েকটি গভীর নলকূপ স্থাপনেরও প্রয়োজন রয়েছে।
বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি নীরব মিয়া বলেন, বাজারের জিরো পয়েন্ট থেকে পুরাতন বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।
ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন অভিযোগ করে বলেন, আগে ড্রেনটির প্রস্থ ছিল দুই ফুট। পরে তা এক ফুটে নামিয়ে নিম্নমানের নির্মাণকাজ করা হয়। ড্রেনে ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। তিনি অন্তত তিন ফুট প্রশস্ত ও টেকসই নতুন ড্রেন নির্মাণের দাবি জানান।
এদিকে বাজারের প্রধান সড়কে রিকশা, বোরাক ও অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
হাওলাদার মেডিকেলের মালিক মিজান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে বোরাকের জন্য তিনটি এবং বাসের জন্য একটি স্ট্যান্ড ব্যবহৃত হচ্ছে। একই এলাকায় একাধিক স্ট্যান্ড থাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। তিনি সরকারি খাস জমিতে একটি গোলচত্বর নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে যানজট নিরসনের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের উদ্যোগে ১৯৯৬ সালে সর্বশেষ দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠিত হয়। কয়েক বছর পর সেই কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ ২৯ বছরেও নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, ড্রেনেজ, স্যানিটেশন, ফুটপাত দখল ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা দক্ষিণ আইচা বাজার পরিচালনা কমিটি দ্রুত গঠন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ফুটপাত দখলমুক্তকরণ, স্যানিটেশন উন্নয়ন এবং যানজট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

আপডেট সময় : ০৮:০২:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬