admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৫ জন

মনপুরায় মোটর সাইকেল চুরির ঘটনা ধামাচাপা দিতে নিজের ঘরে চুরির নাটক

[ppsp_buttons]

মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে মোটর সাইকেল চুরির ঘটনা ধামাচাপা দিতে নিজের ঘর ভাঙচুর ও তছনছ, গৃহ বঁধু কে ধর্ষণের চেষ্টা এমন অভিযোগ করে প্রতিপক্ষ মামুন ব্যাপারিকে ফাঁসাতে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে মালেক ব্যাপারির ছেলে করিমের বিরুদ্ধে করে বুধবার (১০ সেপ্টেম্বর ) রাতে ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আলমনগর গ্রামের স্থানীয় বাসিন্দা মালেক এর বাসায় চুরি এবং গৃহ বঁধু কে ধর্ষণের চেষ্টা বলে এমন একটা মিথ্যা অপবাদ দেয় বলে অভিযোগ উঠেছে একই এলাকার স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়ার দ্বিতীয় ছেলে মামুনের ব্যাপারির বিরুদ্ধে।

মোটর সাইকেল চুরি ঘটনায় আলম নগর গ্রামের বাসিন্দা ইয়াসিন মিয়ার ছেলে মো. মামুন ব্যাপারি মনপুরা থানায় অভিযোগ দাখিল করেছেন। বৃহস্পতিবার রাতে অভিযোগ তদন্ত করে এ.এস.আই সাগর ও সঙ্গীয় ফোর্স আলম বাজারের সাইকেল মেকানিক মালেকের একটি বদ্ধ ঘর থেকে মামুনের চুরি হওয়া মোটরসাইকেল টি উদ্ধার করে, মনপুরা থানায় আনা হয় ।

স্থানীয় বাসিন্দা নুরনবী জানান, ইয়াসিন মিয়ার দ্বিতীয় ছেলে মামুনের সাথে মালেক এবং তার ছেলে করিমের সাথে দীর্ঘদিনের একটি শত্রুতা ছিলো। তারই জের ধরে গত ১০ তারিখ বুধবার রাতে আলম নগর মাদ্রাসার মাঠে মানুনের রেখে যাওয়া মটরসাইকেল টি মালেকের ছেলে করিম মোটর সাইকেলের ঘাড় লক ভেঙে রাতের আধারে নিয়ে যাওয়ার কথা শুনেছি । পরে শুনি মামুন নাকি শিশুর গলায় ছুরি ধরে ধর্ষণ চেষ্টা করেছি, লুট করেছি, রাত ২:৩০ মিনিটে তার স্বামী বাসায় না থেকে রাস্তায় থাকবে কেন চোর আসার আগে বাসা হতে বের হল, চোর যাওয়ার সময় সে বাসায় আসল।এটা সচেতন মহলের কাছে প্রশ্ন।একা একটা মানুষ দ্বারা এসকল কাজ কিভাবে সম্ভব। আমি চাই সুষ্ঠ তদন্ত করা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

মালেকের ছেলে করিম এর বউ বলেন, বুধবার সন্ধায় আমার শশুর অসুস্থ হয়ে পড়ে। আমি এবং আমার স্বামী করিম তার খেদমত করি রাত আনুমানিক ২ঃ৩০মিনিটে পর্যন্ত। এর পর আমি আমার রুমের ভিতর শুয়ে থাকি। আমার স্বামীর গরম লাগার কারনে সে রাস্তায় যায়। এর কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে যাই হঠাৎ করে আমি ঘুমের ভিতর অনুভব করতে থাকি আমার শরীরের বিভিন্ন অংশে কেউ একজন হাত দিতেছে। আমি ভেবে ছিলাম আমার শ্বশুর অথবা আমার স্বামী তাই আমি প্রথমে কিছু বলি নাই। কিছুক্ষণ পর আমি অনুভব করি এটা আমার স্বামী অথবা শ্বশুর না। আমি চোখ খুলে দেখি ইয়াসিন মিয়ার ছেলে মামুন। এর পর আমার স্বামী ঘরে আসলে মামুন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি চিৎকার দিয়ে বলি মামুন যায় ওকে ধর। এর পর আমার স্বামী তাকে ধরলে সে পালিয়ে যায়। তার হাতের কব্জি মোচড়িয়ে দেয়।হাতে থাকা মোবাইলটা ভেঙ্গে ফেলে।

এই ব্যাপারে মামুন বলেন, আলম বাজার কিছুদিন আগে মালেক, করিম, এবং সাদ্দাম ডাক্তার এর সাথে একটি ঝামেলা হয়। এরই জেড় ধরে মালেকের ছেলে করিম আমার মোটর সাইকেলটি চুরি করে। আমি প্রতিদিনের মত বুধবারে ও আমার মোটর সাইকেল টি আলমনগর নুরানি মাদ্রাসার মাঠে রেখে ১২ টার দিকে বাসায় যাই। বৃহস্পতি বার সকালে আমি মাদ্রাসার মাঠে এসে দেখি আমার গাড়ি নেই। এর পর আমি আলম বাজার গিয়ে লোকজনকে জিঙ্গেস করলে তারা বলে তুই নাকি গত রাতে মালেকের বাসায় চুরি করছস করিমের বউকে ধর্ষনের চেষ্টা করছস। এমন কথা শুনে আমি অবাক হই। আমি বল্লাম আমার মটরসাইকেল চুরি হয়েছে উল্টো আমাকেই চোর বানাইছে। তিনি আরও বলেন আমি আমার মটর সাইকেল চুরি হয়েছে এই জন্য আমি মনপুরা থানায় অভিযোগ করেছি এবং পুলিশ আলম বাজার গিয়ে মালেকের বদ্ধ ঘর থেকে আমার মটর সাইকেল উদ্ধার করেছে।

মনপুরা থানার এস আই জাফর ইকবাল জানান, আমাদের কাছে ১১ সেপ্টেম্বর রাতে মটর সাইকেল আটকিয়ে রাখার একটি অভিযোগ আসে। এরপর আমাদের টিম গিয়ে মটর সাইকেল টি উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। মটর সাইকেল টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মটর সাইকেল টি মালিকের হাতে তুলে দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০