ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি,মাওলানা ফখরুদ্দিন খান রাজী

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১২

‎ভোলা জেলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ‘সীরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিম্পোজিয়ামের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সা.)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।”

‎তিনি বর্তমান তরুণ সমাজকে রাসুল (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লক্ষ্মীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন।

‎বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

‎সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর মাক্কী ও মাদানী জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং তাঁর কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎এ সময় শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি,মাওলানা ফখরুদ্দিন খান রাজী

আপডেট সময় : ০৬:০৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬