ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা

মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরলেন এক রেমিট্যান্স যোদ্ধা

প্রতিনিধির নাম

মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরলেন এক রেমিট্যান্স যোদ্ধা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০৫

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্স যোদ্ধা। সঙ্গে নেই পাসপোর্ট। নিজের ঠিকানা, পরিবার, এমনকি নিজের নামটাও ভুলে গেছেন তিনি। এ কারণে এই রেমিট্যান্স যোদ্ধাকে তার পরিবারের কাছেও পৌঁছে দিতে পারছে না কর্তৃপক্ষ। আপাতত তার ঠাঁই হয়েছে আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে।

জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইনস (SV 804) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি ফেরত মানসিক অসুস্থ সালেহ চৌধুরী (৩০)। বিমানবন্দরের ভেতরে তার লক্ষ্যহীন হাঁটাচলা ও বিভ্রান্ত আচরণ দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগের সদস্যরা তাকে চিহ্নিত করেন। জিজ্ঞেস করা হলে তিনি শুরুতে নিজের নামও বলতে পারছিলেন না। একবার এক নাম, আবার পর মুহূর্তে আরেকটি। পরে আজ সকালে পরিবারের কাছে নিরাপদ হস্তান্তরের জন্য সালেহ চৌধুরীকে পাঠানো হয় ব্র্যাক মাইগ্রেশান ওয়েলফেয়ার সেন্টারে।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা জানি, কোনো আশ্রয়ই নিজের ঘর নয়, কোনো যত্নই মায়ের কোলে ফিরে যাওয়ার সমান নয়। এই রেমিট্যান্স যোদ্ধা হয়তো প্রতিটিক্ষণ পরিবারের কথা মনে করে বিভ্রান্ত চোখে খুঁজে বেড়াচ্ছেন…একটা পরিচিত মুখ, একটি মাত্র ডাক, ‌‌‘বাবা’, ‘ভাই’, বা ‘সালেহ’…আমরা সবাই মিলে তার পরিবার খুঁজে দিতে পারি। সকলের সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে এক রেমিট্যান্স যোদ্ধাকে তার পরিবারের কাছে। তিনি আমাদের দেশের প্রবাসী মেহনতি মানুষের মুখ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ণ, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরলেন এক রেমিট্যান্স যোদ্ধা

আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ণ, সোমবার, ২০ অক্টোবর ২০২৫