admin
২২ অক্টোবর ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৬ জন

মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

[ppsp_buttons]
মোংলায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মোংলা উপজেলা শাখার উদ্যোগে মোংলা ফেরীঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক কেবল আইনের বিষয় নয়, এটি এক মানবিক অঙ্গীকার। চালক, পথচারী, যাত্রী সবার মধ্যে সমান সচেতনতা তৈরি না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতি মানা, মোবাইল ফোন ব্যবহার না করে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের উন্নয়ন ও সামাজিক জীবনের বড় অন্তরায়। প্রতি বছর হাজারও প্রাণ সড়কে ঝরে যাচ্ছে শুধুই অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে। তারা সড়কে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ সহনশীল আচরণ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শুধু সরকারের উদ্যোগেই নিরাপদ সড়ক নিশ্চিত হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকেও এ ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন চালকদের প্রশিক্ষণ, গাড়ির ফিটনেস, পথচারীদের দিকনির্দেশনা ও কঠোর আইন প্রয়োগে সবার সহযোগিতা প্রয়োজন।

নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন ও দপ্তর সম্পাদক অঞ্জন বিশ্বাস’র সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাই নির্বাহী কমিটির উপদেষ্টা,মোঃ নুর আলম শেখ, সরদার আঃ হান্নান, সহ-সভাপতি আফরোজা হীরা,মাওলানা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু), সহ- সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, কার্য নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ, মোঃ কারিমুল ইসলাম, মোঃ মনির খান, মহীন্দ্রনাথ রায়, সুদিপ কুমার মন্ডল, মোঃ রাকিব হাওলাদার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়, সড়ক নিরাপত্তা বিষয়ক শপথ পাঠ করানো এবং উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্বারকলিপি দেওয়া হয়।

নিরাপদ সড়ক গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০