ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, কারও টাকা মার যাবে না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৫১

সরকার ব্যাংকে গ্রাহকদের জমা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, তবে অর্থ ফেরতের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন কারও অর্থ হারিয়ে যাবে না। তবে যেহেতু কিছু ব্যক্তি অর্থ নিয়ে পালিয়েছে, সেজন্য প্রক্রিয়ায় সময় লাগছে। বিশ্বের কোথাও এভাবে টাকা আত্মসাতের ঘটনা বিরল।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক বর্তমানে দুর্বল ব্যাংকগুলোর পুনর্বাসনে কাজ করছে। ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, “ইসলামী ব্যাংকে আস্থা ফিরতে শুরু করেছে। একইভাবে অন্যান্য ব্যাংক পুনর্গঠনের লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে।”

সঞ্চয়পত্রের মুনাফা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “মুনাফার হার যদি অতিরিক্ত বাড়ানো হয়, তাহলে মানুষ ব্যাংকে টাকা না রেখে শুধু সঞ্চয়পত্র কিনবে। এতে ব্যাংকের তারল্য সংকট তৈরি হতে পারে। বিষয়টি ভারসাম্য রেখে দেখার প্রয়োজন রয়েছে।”

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “সমস্যা নিরসনে আলোচনা চলছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধানে কাজ করছে।”

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “ব্যবসার অনুমোদনে প্রয়োজনীয় ছাড়পত্রগুলো এক জায়গায় এনে প্রক্রিয়াটি সহজ ও কেন্দ্রীয়করণ করার চেষ্টা চলছে, যাতে বিনিয়োগকারীদের বারবার দপ্তরে যেতে না হয়।”

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ইউএনও রাজীব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৮:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৬১৯ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, কারও টাকা মার যাবে না: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৪৮:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫