admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, মরদেহ মিলল বাগানে

[ppsp_buttons]

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে শৌরচিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে লাশ ফে‌লে গে‌ছে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০