অনলাইন ডেস্ক
৮ জুলাই ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

৪৯

টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের সড়ক, বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে তৈরি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। কার্যত চট্টগ্রামের জনজীবন এখন পানির নিচে। দুর্ভোগে পড়তে হয়েছে জলমগ্ন হওয়া এলাকার মানুষের। সড়কের ওপর ভেঙে পড়েছে গাছ। ডুবছে সড়ক-মহাসড়ক। উপজেলায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। পানির নিচে আটকে যায় দুটি যাত্রীবোঝাই ট্রেন। এ ছাড়া, অতিবর্ষণে দেয়াল ধসে এক যুবকের মৃত্যু ও চারজন আহতের খবর পাওয়া গেছে। পতেঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, এবার চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সম্প্রতি তৈরি হওয়া মৌসুমি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। নিম্নচাপটি এখন ভারতের ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় সরে গেছে, তবু সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী অন্তত এক সপ্তাহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। জানা যায়, টানা বৃষ্টিতে নগরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার, বাকলিয়া, কাপাসগোলা, ফরিদারপাড়া, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, চকবাজারের তেলেপট্টি গলি, কাট্টলীর ঈশান মহাজন সড়ক, কাজির হাট, হালিশহর, আকমল আলী রোড, পতেঙ্গা, কুয়াইশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ায় গৃহস্থালির মালামালের ক্ষয়ক্ষতিও হয়েছে। টানা বৃষ্টিতে নগরের পতেঙ্গাসহ বিভিন্ন এলাকার সড়কে গাছ ভেঙে পড়ে। বহদ্দার হাট এলাকার বাসিন্দা আহমেদ রেজা বলেন, সকালে বৃষ্টির পর বাসার নিচতলায় পানি ঢুকে যায়। আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হয়েছে। বৃষ্টির কারণে বাসা থেকেও বের হতে পারিনি।

পানির নিচে আটকে গেল দুই ট্রেন : নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সাবাজারগামী পর্যটক এক্সপ্রেস প্রায় ১ হাজার যাত্রী নিয়ে আটকে যায়। গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তাছাড়া, রেললাইনে গাছ ভেঙে পড়ার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে যায়। সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে। রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলোশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রেল কর্তৃপক্ষ আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পুনরায় পেছনে টেনে চট্টগ্রামে ফিরিয়ে নেয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ার জান আলী হাট স্টেশনে ট্রেন আটকা পড়ে। তাছাড়া, লোহাগাড়ায়ও একটি রেল আটকে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

ডুবছে সড়ক-মহাসড়ক : টানা বর্ষণে চট্টগ্রামের সড়ক-মহাসড়কও ডুবে যায়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার বড়দিঘিপাড় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোমরসমান পানিতে তলিয়ে গেছে মহাসড়কের একাংশ। ফলে ব্যাহত হয় যান চলাচল।

দেয়াল ধসে যুবকের মৃত্যু, আহত চার : নগরের রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান নামে এক যুবককের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। গতকাল বিকালে এ ঘটনায় নিহতের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন গতকাল নগরের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে যাতে নগরবাসী দীর্ঘসময় জলাবদ্ধতার দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যে বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাঠে থেকে পরিস্থিতিও পর্যবেক্ষণ করছি। বর্তমানে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ। এর সুফল ইতোমধ্যে নগরবাসী পাচ্ছেন। অবশিষ্ট প্রায় ৩০ শতাংশ কাজ, বিশেষ করে হিজড়া খাল, জামালখান খাল ও গুলজার খালের কাজ শেষ না হওয়ায় কয়েকটি এলাকায় এখনো জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে।

তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত : বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং অন্যান্য সব শিক্ষা বোর্ডে আজকের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে গত রাতে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

পাহাড় ধসে নারী নিহত, আহত ১ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসের দুটি আলাদা ঘটনায় এক নারী নিহত ও আরেক নারী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, রাঙ্গুনিয়া সদরের ইছাখালী তিন নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় একটি কাঁচা ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে তাতে চাপা পড়ে রেণু বেগম (৫৫) নিহত হন।

একই ওয়ার্ডে অপর একটি পাহাড় ধসের ঘটনায় শহর বানু (৭০) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০