ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬২

লক্ষ্মীপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোঃ দেলোয়ার হোসেন, মোঃ গিয়াস হোসেন ও পারভেজ হোসেন। তারা সবাই শাকচর ইউনিয়নের মাস্টারহাট মাঝির বাড়ির বাসিন্দা। অপরদিকে অভিযুক্তরা একই ইউনিয়নের একই ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের সঙ্গে আকবর, মাহফুজসহ প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা জোরপূর্বক ভুক্তভোগীদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে দেলোয়ারসহ তিনজনকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন ও তার স্বজনরা জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ তা অমান্য করে পুকুর থেকে মাছ নিয়ে যায়। এতে বাধা দিলে তারা দলবল নিয়ে হামলা চালায়। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাহফুজুর রহমান বলেন, তারা মাছ ধরে চলে আসার পর সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে ভুক্তভোগীদের কথা কাটাকাটি থেকে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। তাদের সঙ্গে সরাসরি কোনো মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬