ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

লক্ষ্মীপুরে মেঘনায় প্রজনন মৌসুমেও ইলিশ ধরছেন জেলেরা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৯

মা ইলিশ বাঁচলে পরে, ইলিশ আসবে জাল ভরে’ এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর জেলা ও উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ডিমওয়ালা ইলিশ শিকার বন্ধে প্রচারণা ও বিভিন্নভাবে সভা সেমিনার করেও ইলিশ মাছ ধরা ঠেকাতে হিমশিম খাচ্ছেন। জেলেরা নানা উপায়ে মেঘনায় ইলিশ ধরছেন। কেউ রাতের আঁধারে, কেউ কোস্টগার্ড বা নৌ-পুলিশের অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে মাছ শিকারে নামছেন।

মৎস্য অফিস বলছেন- চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদী অববাহিকায় ১০০ কিঃমিঃ এলাকায় ২২দিন নদীতে মাছ ধরা, আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

আশ্বিনের পূর্ণিমার জোয়ার ইলিশের ভরা প্রজনন মৌসুম। ইলিশ ডিম ছাড়ার সময় হলে সাগরের লোনা পানি থেকে ভোলা, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার মিঠা পানিতে প্রবেশ করে। প্রজননের পর ডিম থেকে উৎপাদিত লাখ লাখ পোনা প্রথমে জাটকা এবং পরে বড় ইলিশে পরিণত হয়।

তাই ইলিশ মাছের অবাধ প্রজনন ও ডিম ছাড়ার সুযোগ দিতে এ বছর সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থেকে জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

লক্ষ্মীপুর মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ মাছ ধরা নিষেধ। এসময় কেউ আইন ভঙ্গ করে নদীতে নামলে তাকে ১ম মাস হতে ১ বছরের জেল এবং সর্বোচ্ছ ৫ হাজার টাকা জরিমানার করার বিধান রয়েছে। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন বলেন, ২২ দিন যাতে কোন জেলে মেঘনা নদীতে মাছ না ধরতে পারে সেই জন্য উপজেলা প্রশাসন, কোষ্টগার্ড, পুলিশ, মৎস্য বিভাগকে প্রস্তত রাখা হয়েছে। এ ছাড়া আইন অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে বিভিন্ন স্থানের নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ না ধরতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ সময়ে আইন ভঙ্গ করার চেষ্টা করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সকলকে নিয়ে কাজ করতে চাই।

আশা করি জেলেরা নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরবে না। যদি ধরার চেষ্টা করে তা হলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৮:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ১৫০ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লক্ষ্মীপুরে মেঘনায় প্রজনন মৌসুমেও ইলিশ ধরছেন জেলেরা

আপডেট সময় : ০৬:১৮:৫৫ অপরাহ্ণ, রবিবার, ৯ অক্টোবর ২০২২