লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
৯ নভেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৩ জন

লালমোহনে অকালে ঝরে গেলো তিন শিশুর প্রাণ

ফটোকার্ড ডাউনলোড করুন
416

ভোলার লালমোহনে অকালে ঝরে গেলো তিন শিশুর প্রাণ। রবিবার (৯ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার কালমা ও চরভূতা ইউনিয়নে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এদের মধ্যে রয়েছে, উপজেলা কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা নূর ইসলামের মেয়ে মোহনা আক্তার (৫), একই গ্রামের বাসিন্দা মৃত শফিকুল ইসলামের মেয়ে নুসরাত (৫) এবং পাশের ইউনিয়ন চরভূতার রহিমপুর গ্রামের বাসিন্দা আকতার হোসেনের ছেলে মো. আলিফ (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চরলক্ষ্মী এলাকায় প্রতিবেশী শিশু মোহনা ও নুসরাত বাড়ি থেকে একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের পরিবার তাদেরকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এছাড়া দুপুরের দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামে খেলাধুলা করার সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এই তিন শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
শুধুমাত্র অভিভাবকদের অসচেতনতার কারণে প্রতিনিয়ত পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০