admin
৫ জুন ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১ জন

লালমোহনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান

ফটোকার্ড ডাউনলোড করুন
111

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার বিকাল আনুমানিক ৩ টার দিকে পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চারটি ইউনিট ও স্থানীয়দের অন্তত দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ সময় এক ফায়ারম্যানসহ আহত হয়েছেন মোট দুইজন। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মোবাইলের দোকান, বইয়ের লাইব্রেরী, লেপতোষকের দোকান ও হোমিওপ্যাথিক দোকানসহ ১৪টি দোকান।

এ ব্যাপারে লালমোহন বাজার ব্যবসায়ী সতিরি সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আনুমানিক ৩ টার দিকে অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেই। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১৪ ব্যবসায়ীর অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, অগ্নিকাণ্ডের বিষয়টি এমপি মহোদয়কে জানালে তিনি সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে প্রথমে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতার জন্য নিয়ন্ত্রণ করা অসম্ভব হওয়ায় আরো তিনটি ইউনিট এসে কাজ করে। মোট ৪ টি ইউনিট ও স্থানীয়দের অন্তত দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে আসা ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘ্ন করতে পুলিশ সহায়তা করেছে। আইনি কাজ শেষ না হাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০