admin
১৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

লালমোহনে আখের বাম্পার ফলন আর ভালো দামে খুশি কৃষকরা

ফটোকার্ড ডাউনলোড করুন
78

আরশাদ মামুন।

চলতি বছর ভোলার লালমোহনে আখের বাম্পার ফলন হয়েছে। বাজারে আখের দাম ভালো হওয়ায় এবং কাক্সিক্ষত ফলন পেয়ে মুখে হাসি ফুটেছে আখ চাষিদের। বর্তমানে বাজারে আখ বিক্রি শুরু হয়েগেছে। কোন কোন কৃষক আখ ক্ষেতেই বেপারীদের কাছে পুরো আখ ক্ষেত একত্রে বিক্রি করে দিয়েছেন। লাভজনক হওয়ার কারণে এ বছর লালমোহন উপজেলায় গত বছরের তুলনায় আখের চাষ অনেক বেড়েছে। চলতি বছরে উপজেলার সবচেয়ে বেশি আখ চাষ করেছেন লালমোহন ইউনিয়নের কৃষকগণ।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, লালমোহন উপজেলায় এ বছর আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হেক্টর জমি। কৃষকগণ সে লক্ষ্যমাত্রা পূরণ করেছেন। এ বছর লালমোহনে আখের আবাদ হয়েছে ৩৮ হেক্টর জমিতে। গত বছর এই উপজেলায় ৩৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। লালমোহনের ৭ ইউনিয়নের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি আখ চাষ করেছেন লালমোহন ইউনিয়নের কৃষকরা। লালমোহন উপজেলাতে কৃষকরা আইএসডি ১৬ ও ১৮ এবং ২০৮ জাতের আখ চাষ করেছেন।

উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মো. আব্দুস শহিদ। গত ১৫ বছর ধরে তিনি নিয়মিত আখ চাষ করছেন। এ বছরও ১২ শতাংশ জমিতে আখ চাষ করেছেন তিনি। কৃষক শহিদ বলেন, এ বছর আখের ফলন অনেক ভালো হয়েছে। এবছর আখ চাষে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। তবে ফলন ভালো হওয়ায় বাজারে অন্তত ৬০ হাজার টাকায় এসব আখ বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।

ওই এলাকার আরেক আখ চাষি মো. আবুল কালাম বলেন, গত ত্রিশ বছর ধরে আখ চাষ করছেন তিনি। এ বছরও ৩২ শতাংশ জমিতে আখ চাষ করেছেন তিনি। যেখানে কীটনাশক ও শ্রমিকসহ ৫৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। এ বছর তার আখের ফলন ভালো হয়েছে। আশানরূপ ফলন পেয়ে খুশি তিনি। এবছর অন্তত দেড় লক্ষ টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আশা আখ চাষি আবুল কালামের।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এবার আখের বাম্পার ফলন পেয়েছেন। বাজারেও আখের ব্যাপক চাহিদা। তাই আশা করছি- কৃষকরা তাদের আখ বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন।
এ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরো বলেন, উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের কল্যাণে কাজ করছে। কৃষকরা যেন কম খরচ ও কম পরিশ্রমে ভালো ফলন পান সে জন্য তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে কৃষি অফিস। আমরা চাই; কৃষকরা মৌসূমী ফসলসহ বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহী হোক। সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে কৃষি অফিস থেকে ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন’র “শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

ভিটেবাড়ি বিক্রি, এখন সন্তানদের নিয়ে অন্যের বারান্দায় রাজিয়া বেগমের মানবেতর জীবন

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে : মির্জা ফখরুল

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

১০

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

১১

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

১২

লংগদুতে এলজিইডি’র ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে স্থানীয়দের অভিযোগ।

১৩

অর্ধসমাপ্ত ব্রিজে থমকে আছে দুরছড়ি বাজারের বাণিজ্য, চরম দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

১৪

মনপুরায় ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ তৈরী পোস্টকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত ৩

১৫

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ও আলোচনা সভা

১৬

চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৭

ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব

১৮

জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

১৯

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০