ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

লালমোহনে ইয়াবাসহ আটক ৪

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৬

ভোলার লালমোহন উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাজল ইসলামের ছেলে মো. হাসিবুল্লাহ শামিম (২৫), ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবিউল্লাহর ছেলে মো. মাহমুদুল হাসান (২৪) এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার দুলাল খন্দকারের ছেলে মো. নূরনবী (২৪) ও ওই ওয়ার্ডের মধ্যপাঙাশিয়া এলাকার মোন্তাজ মিস্ত্রির ছেলে মো. মনির (২৫)।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকায় পুলিশ ফোর্স নিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় ওই এলাকার দুলা মিয়া চৌকিদারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি আরও জানান, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদারের তত্বাবধায়নে পরিচালিত এই অভিযানে আটককৃত ওই চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে ইয়াবাসহ আটক ৪

আপডেট সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬