admin
১৫ অক্টোবর ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

লালমোহনে উন্নয়ন সমাবেশে নেতাকর্মীদের ওপর হামলা, মাইক্রোবাস-মোটরসাইকেল ভাঙচুর, আহত-২৫

ফটোকার্ড ডাউনলোড করুন
103

ভোলার লালমোহনে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন নেতাকর্মী। আহতদের মধ্যে মমিন নামে এ কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। বাকিরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। হামলার সময় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বহন করা একটি মাইক্রোবাসসহ অন্তত ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাট বাজার ও চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকায় পৃথক সময়ে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাট বাজারে আমাদের পূর্বনির্ধারিত উন্নয়ন সমাবেশ ছিল। এ সময় ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নসুর নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যুবলীগের এই নেতা আরো জানান, পরে সেখান থেকে আমরা ফিরে আসার সময় চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে স্বেচ্ছাসেবক লীগের পূর্বনির্ধারিত উন্নয়ন সমাবেশে হামলা চালায় ভোলা-৩ আসন থেকে সম্ভাব্য মনোয়নপ্রত্যাশী আবু নোমান হাওলাদারের অনুসারী ও সাবেক চেয়ারম্যান হোসেন হাওলাদার এবং বহিরাগত সন্ত্রাসীরা। সেখানে আমাদের লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এছাড়া আমাদের অবরুদ্ধ করে ইট-পাটকেল ছোঁড়া হয়। তখনও ঘটনাস্থলে পুলিশ ছিল। তবে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তাদের সামনেই আমাদের নেতাকর্মীদের মোটরসাইকেল ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হাজিরহাট বাজার ও হরিগঞ্জ বাজারের ঘটনায় আমাদের ১৩টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এই দুই ঘটনায় আমাদের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন।
অভিযোগের ব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নসুর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে হোসেন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় বহিরাগত লোকজন প্রবেশ করছে। এতে ক্ষিপ্ত হয়ে আবু নোমান হাওলাদারের স্থানীয় সমর্থকরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় ওইসব বহিরাগত লোকের হামলায় আমাদেরও ৪ জন আহত হন। আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না, তবে বিষয়টি শুনেছি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, পুলিশের উপস্থিতিতে কোনো হামলার ঘটনা ঘটেনি। আমরা যাওয়ার আগেই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ বা মামলা হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০