নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):
২৮ নভেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৭ জন

লালমোহনে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন

ফটোকার্ড ডাউনলোড করুন
479

সেবা দক্ষতা সার্ভিস স্লোগানে এবং জাতীয় মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোলার লালমোহনে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে থানার মোড় ব্রাইট টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এসটিএস ট্রাষ্ট এর চেয়ারম্যান নিজামুল হক নাঈম। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে এবং জেনারেল ম্যানেজার এম এ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস (ভারপ্রাপ্ত) ডাঃ মো. মহসিন খান, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, এসটিএসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমাতুল্লাহ সেলিম প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট, সেরা ডাক্তার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় মানের চিকিৎসা সেবার লক্ষ্যে এবং নির্ভূল রিপোর্ট ও সঠিক চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হলো। এই প্রতিষ্ঠান ব্যবসায়িক মনোভাব নিয়ে শুরু হয়নি । সেবার মনোভাব নিয়ে আমাদের যাত্রা শুরু। দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী অঞ্চল লালমোহনের সকল ধরনের রোগীরা বর্তমানে সবচেয়ে আধুনিক মানের যন্ত্রপাতি এবং সেরা ডাক্তারগণের মাধ্যমে এই সেন্টার থেকে চিকিৎসা প্রদান করা হবে।
এসময় লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি, মিডিয়া কর্মী, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডরসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০