admin
১২ আগস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯ জন

লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

ফটোকার্ড ডাউনলোড করুন
106

ভোলার লালমোহনে প্রাথমিক বৃত্তি নিয়ে বর্তমান সরকারের বৈষম্যের প্রতিবাদে লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়োশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের লালমোহন উপজেলার সদস্য সচিব আজিম উদ্দিন খান।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাই জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানানো হয় ২০২৫ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি সম্পূর্ণ রূপে বৈষম্যমূলক। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বিগত ১৭ জুলাই তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্বক ২০২৫ এ অনুষ্ঠাতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনা কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সম-অধিকার যেন অক্ষুণ্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি মো. আকবর হোসেন, ইসলামি মডেল মাদ্রাসার প্রতিনিধি আমজাদ হোসেন, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন, মোতাছিম বিল্লাহ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো. আবুল কালাম আজাদ, আইডিয়াল অ্যাকাডেমির পরিচালক শাহিন আলম মাকসুদ, পেশকারহাট অ্যাকাডেমির প্রতিনিধি মো. কবির হোসেন সহ আরো অনেকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

চলছে ভোট গণনা

১১

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১২

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৩

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৪

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৫

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৬

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৭

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

১৮

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

১৯

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

২০