ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও Logo পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ Logo লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন Logo লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম Logo লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা Logo বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র Logo তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৮৫

২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে সংঘটিত বর্বর ঘটনার শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় লালমোহন উপজেলা কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম।

সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি।

এসময় উপস্থিত ছিলেন পৌর আমির কাজী সাইফুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন (IBWF) লালমোহন উপজেলা সভাপতি মোঃ আবুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মূসা, উপজেলা কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই দিনের শহীদদের আত্মত্যাগ ইসলাম ও ন্যায়ের সংগ্রামে নতুন প্রেরণা জোগায়।
তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনি চাইলে আমাদের অন্য সংবাদ গুলাও পড়তে পারেন – আরো সংবাদ ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫২০ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫