ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮০

ভোলার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে এক দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে লালমোহন পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারীর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লালমোহন পৌর বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে এক দুধ বিক্রেতার সঙ্গে কথা বলছেন কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী। একপর্যায়ে তিনি ওই বিক্রেতার মাথায় দুধের পাত্র ঢেলে দেন। এ সময় আশপাশে থাকা লোকজন ঘটনা প্রত্যক্ষ করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই এটিকে একজন সাধারণ নাগরিকের প্রতি অমানবিক ও অপমানজনক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়রা বলেন, দুধে ভেজাল বা পানি মেশানোর প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে প্রকাশ্যে কাউকে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমোহন পৌরসভার কসাইখানা পরিদর্শক মো. জামাল পাটোয়ারী বলেন, বুধবার সকালে ইউএনও স্যার কসাইখানা পরিদর্শন করেন এবং দুধ পরীক্ষা করতে বলেন। লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার দুধ বিক্রেতা মনজুর দুধ পরীক্ষা করে পানি পাওয়া যায়। ওই সময় মনজু দুধ রেখে পালিয়ে যায়। পরে সে এসে আবার সেই পানি মেশানো দুধ বিক্রি শুরু করে। উপস্থিত জনতা অনুরোধ করায় আমি তার মাথায় দুধ ঢেলেছি, যেন সে আর এমন কাজ না করে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, দুধ বিক্রেতার মাথায় দুধ ঢালার বিষয়টি আমার জানা ছিল না। আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা

আপডেট সময় : ০৮:৪৫:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬