https://www.crimebanglanews.com/
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

লালমোহনে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

৩৯২

ভোলার লালমোহন উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. মালা আক্তার নামে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মালা আক্তার চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোল্লা গ্যারেজ এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
জানা গেছে, প্রায় এক মাস আগে মায়ের সঙ্গে লালমোহনে অবস্থিত খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী মালা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যায় মালা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানি থেকে আর তীরে উঠতে পারেনি কিশোরী মালা। পরে আরিফ নামে এক প্রতিবেশী মালাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাকচিৎকার দেন। তার চিৎকার শুনে স্বজনরা গিয়ে কিশোরী মালাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক মালার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তিতে পারদর্শীতার বিকল্প নেই – এমপি শাওন

বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

তজুমদ্দিনে ক্রিকেট স্টাম্প দিয়ে ১জনকে পিটিয়ে হত্যা।

“কোটি টাকার ঘাট বাণিজ্য”সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরদ্দি ঘাট

তজুমদ্দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশের মিছিলে হামলা, আহত ১৫

ভোলা-বরিশাল সেতু অচিরেই হবে: সেতু সচিব

লালমোহনের লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

মারা গেলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান

মাছ ধরার নিষেধাজ্ঞায় লালমোহনে প্রায় ২৭ হাজার জেলে কর্মহীন

এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে পাচ্ছেন মাহবুবুর রহমান