admin
১৩ মার্চ ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩ জন

লালমোহনে শালিস বৈঠকে কথা-কাটাকাটির জেরে প্রকাশ্য মারপিট বসতঘর ভাংচুর আহত-২

ফটোকার্ড ডাউনলোড করুন
103

লালমোহন প্রতিনিধি।
লালমোহন কালমা ইউনিয়নে জমি জমা বিরোধের জের ধরে শালিস বৈঠক অমান্য করে প্রকাশ্য মারপিট ও বসতঘর ভাংচুর এবং হাসপাতালে ভর্তি অবস্থায় পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার মোঃ আলমগীরের ছেলে ৯৯৯ কল দিলে পুলিশ গিয়ে আহত আলমগীরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জলিস মাতাব্বর বাড়ির মৃত ফয়েজ উল্যাহর ছেলে আলমগীরের সাথে একই বাড়ির শাজাহান বশির গংদের জমি জমা বিরোধ চলে আসছে। এ ঘটনায় প্রায় চার মাস পূর্বে আলমগীর বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে স্থানীয় ভাবে ফয়সালার ব্যবস্থা করা হয়। কয়েক দফায় তারিখ পরিবর্তন শেষে শুক্রবার ওই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লাবু মেম্বার, নাসির মোতাহারের নেতৃত্বে শালিস বৈঠকে বসেন। এক পর্যায়ে শালিসগনের ভেতর কথা-কাটাকাটি শুরু হলে বৈঠকে উপস্থিত শালিস নাজিম বলেন, যার লাঠির জোর আছে সে সম্পত্তি ভোগ করবেন। শালিসের এমন উস্কানীমূলক মন্তব্যর সাথে সাথেই শাজাহান ও বশিরগং নেতৃত্বে প্রকাশ্য আলমগীরের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীদের বাধা দিতে আসলে আলমগীরের ছেলে আব্বাসকেও মারপিট করে এবং তাদের বসতঘর ভাংচুর করে। পরে আব্বাস ৯৯৯ কল দিলে থানার এএসআই রাবিন্দ্রর নেতৃত্বে পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি হতে বলেন।
আহত আলমগীর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন ফোনে ও বাড়িতে হুমকি প্রদান করেন। শুধু তাই নয়, সোমবার ভোরে আলমগীরের মালিকানাধীন পুকুর থেকে প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় এবং ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে প্রতিপক্ষের এক শিশুকে হাসপাতালে ভর্তি করেন বলে অভিযোগ করেন আহত আলমগীর। আলমগীর ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শাজাহানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে এএসআই রবিন্দ্র বলেন, ওনারা ৯৯৯ কল দিলে ফোঁর্সসহ ঘটনাস্থলে যাই এবং তাদের প্রাথমিক চিকিৎসা নিতে পাঠিয়ে দেই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০