নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২২, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

লালমোহনে শিক্ষকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

১৮৬

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় বাদি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড লেজছকিনা গ্রামের সেকান্তর মাতবর বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় আহত শ্বশুর মোঃ শাহাবুদ্দিন ও অন্তঃসত্ত্বা পুত্রবধূ ফাহিমা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ফাহিমার স্বামী মোঃ সোহেল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির বাসিন্দা ও স্থানীয় উত্তর চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা মোঃ শাহাবুদ্দিন। ওই মামলার সূত্র ধরে শনিবার বিকেলে লালমোহন থানার এসআই আল মামুন অভিযুক্ত ফারুক হোসেনের বাড়িতে যায়। এসময় ফারুক হোসেন পলাতক থাকায় তাকে না পেয়ে ফিরে আসে পুলিশ। পুলিশ যাওয়ায় ফারুক হোসেন ক্ষিপ্ত হয়ে আমার বাবা ও আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধরক মারধর করে। পরে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং ঘটনাটি থানায় জানাই।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, আমি বাড়িতে ছিলাম না। শাহাবুদ্দিনরা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ঘটনাটি সাজানো হয়েছে।
লালমোহন থানার এসআই আল মামুন বলেন, বিকেলে ফারুকের বাড়ি গিয়ে তাকে না পেয়ে ফিরে আসি। তবে পরে ফোনে বাদি পক্ষকে মারধরের অভিযোগ পাই এবং স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখে আসি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাদি পক্ষের উপর হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জমি জবরদখল, জোরজুলুম, মারধরসহ শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেছে ওই এলাকার মানুষ। তাই অতিদ্রুত ফারুক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০