ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪৯

ভোলার লালমোহনে হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ফরাজি বাজারে অবস্থিত হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ সালেহা বেগম, কালমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান খলিফা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬