admin
১৬ মে ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১ জন

লালমোহনে সরকারি কলেজ কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফটোকার্ড ডাউনলোড করুন
151

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজে বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কলেজের দ্বাদশ শ্রেণির অর্ধশত শিক্ষার্থী প্রথমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েও বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, সরকারি কলেজ হওয়া শর্তেও বেসরকারি কলেজের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে সরকারি শাহবাজপুর কলেজ কর্তৃপক্ষ। যেখানে এইচএসসির টেস্ট পরীক্ষার এডমিটের জন্য আগে নেওয়া হতো পাঁচশত টাকা, এখন নিচ্ছে সাতশত টাকা। কোনো কাজে কলেজের প্রত্যয়নের দরকার হলে তার জন্য গুনতে হয় তিনশত টাকা করে। দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য নেওয়া হয় ২২৫০ টাকা।
এছাড়া বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরো দাবি করেন, সার্টিফিকেটের জন্যও অর্থ প্রদান করতে হয় কলেজ কর্তৃপক্ষকে। অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়েছে কলেজের বিজ্ঞান ল্যাবটি। কলেজ উন্নয়নের টাকা দিয়ে সবজি চাষসহ নানা অনিয়ম তুলে ধরেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

মো. রুবেল ও নাহিদা নামের বিক্ষোভকারী দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী জানান, কম খরচের আশায় অনেকে সরকারি কলেজে পড়ে। তবে এই সরকারি শাহবাজপুর কলেজে বেসরকারি অন্যান্য কলেজের থেকেও বিভিন্ন সময় বেশি অর্থ আদায় করা হয়। এছাড়া কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করছে। এসব অনিয়মের প্রতিকারের জন্যই আজকের এই বিক্ষোভ। শিগগিরই এসব অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি বলেন, এসব অভিযোগের বিষয়ে আগে আমাদের জানানো হয়নি। তাদের কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারে।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, এমন কোনো ঘটনা শুনিনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০