স্টাফ রিপোর্টারঃ
২৩ অক্টোবর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৫ জন

লালমোহনে সুপারি চুরিতে বাধা দেওয়ায় বসতঘর ভাঙচুর, আহত ২

৪৯১
লালমোহনে সুপারি চুরিতে বাধা দেওয়ায় বসতঘর ভাঙচুর, আহত ২ জন

ভোলার লালমোহন উপজেলায় সুপারি চুরিতে বাধা দেওয়ায় বসতঘরে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে গত ৩ দিন ধরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মো. রমিজ উদ্দি (৪০) নামে এক ভুক্তভোগী। এরআগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইসগেট এলাকার মৃত আব্দুর রব মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রমিজ ওই বাড়ির বাসিন্দা।
আহত রমিজের ভাই মো. মনির অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন ধরে আমাদের বাগানের সুপারি চুরি হচ্ছিল। যার জন্য আমার ভাই রমিজ বাগান পাহারা দেন। সোমবার পাঙাশিয়া এলাকার চৌকিদার বাড়ির আব্বাসের ছেলে মো. হাসিব ও ইউসুফের ছেলে মো. নাইমকে সুপারি চুরির সময় হাতেনাতে ধরেন আমার ভাই রমিজ। এরপর তিনি ওই দুইজনকে রাগারাগি করে ছেড়ে দেন। পরে আমি ওইদিন বিকেলেই হাসিব ও নাইমের অভিভাবকদের ঘটনাটি জানাই। এরপর রাত ১১ টার সময় হাসিবের বাবা আব্বাস মিয়া স্থানীয় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে নিয়ে আমাদের বাড়ির দরজায় গিয়ে আমাকে বাসা থেকে ডেকে বের করেন। এরপর তারা আমাকে গালিগালাজ করে চলে যান।
মনির আরো জানান, তবে মঙ্গলবার বিকেলে আব্বাসের ছেলে হাসিবের ছেলের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন লোক আমাদের বাড়িতে গিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা আমার ভাবি রোজিনাকেও অকথ্য ভাষায় গালাগাল করে বলেন আমাদের ডেকে আনতে। এরপর আমার ভাবি আমাকে এবং আমার ভাই রমিজকে ঘটনা জানালে আমরা স্থানীয় বাজার থেকে বাড়িতে রওয়ানা দিই। তবে পথিমধ্যেই আমাকে এবং আমার ভাই রমিজকে jvwV‡mvuUvদিয়ে বেধড়ক মারধর করেন আব্বাসের ছেলে হাসিবের নেতৃত্বে কয়েকজন। এ সময় তারা আমার ভাইয়ের সঙ্গে থাকা নগদ ২৫ হাজার ৭০০ টাকা নিয়ে যায়। হামলায় ভাইসহ আমি গুরুতর আহত হলে স্বজনরা আমাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। গুরুতর আহত অবস্থায় এখনো আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ যারা আমাদের ওপর হামলা চালিয়েছে তারাই বৃহস্পতিবার আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাদের বিচার কামনা করছি।
এই অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বক্তব্য জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তারা কেউ কল রিসিভ করেননি। তবে কর্তব্যরত নার্স জানান তারা ভর্তির কাগজ পেয়েই হাসপাতাল থেকে চলে গেছেন। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানাবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‡gwWK¨vj অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, রোগী এসেছে তাই তাদের ভর্তি দিয়েছি। তবে তারা যদি ভর্তি না থেকে চলে যায় তাহলে তাদের ভর্তি বাতিল করা হবে। বিষয়টি আমি ওয়ার্ডে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকে ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। wkM&‌wMiB প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০